বার্তা

আল্লামা হযরত মাওলানা মুফতী মাহদি বিন মাহমুদ

আল্লামা হযরত মাওলানা মুফতী মাহদি বিন মাহমুদ

মুহতামিমের বাণী

" শুধু শিক্ষা অর্জন নয় ,হতে হবে আদর্শবান মানুষও "

প্রিয় শিক্ষার্থী ,অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ,

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

মাদ্রাসার এই পবিত্র আঙিনা থেকে আমি আপনাদের সকলকে উষ্ণ অভিনন্দন জানাই। আমাদের মারকাযুল ইরশাদ মাদরাসা কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি আমাদের ঈমানআখলাকের পরিচর্যা কেন্দ্র। আমাদের মূল লক্ষ্য হলো এমন এক প্রজন্ম তৈরি করা, যারা ইসলামের মৌলিক জ্ঞানে সুশিক্ষিত হওয়ার পাশাপাশি আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবে, এবং আদর্শবান মানুষ হবে।

আমরা বিশ্বাস করি, একজন সত্যিকারের মুসলিম হতে হলে তাকে জ্ঞানে বিনয়ী হতে হবে; নিরন্তর জ্ঞানার্জনের মাধ্যমে বিনম্রতা ও ধৈর্য ধারণ করতে হবে। একই সাথে, ন্যায়ের পথে এবং সমাজের কল্যাণে তাকে হতে হবে কর্মে নির্ভীক এবং শিক্ষা অর্জনের সাথে সাথে ,হতে হবে একজন আদর্শবান মানুষ।

আমরা আল্লাহ্‌র কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সকল প্রচেষ্টাকে কবুল করেন এবং আমাদের শিক্ষার্থীদেরকে দুনিয়া ও আখিরাতে সফলকাম করেন। শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের মারকাযুল ইরশাদ মাদরাসা এগিয়ে চলুক সফলতার পথে—এই প্রত্যাশা রাখি।

আল্লাহ হাফেজ।