আমাদের সমৃদ্ধ ইতিহাস

ইসলামী শিক্ষার গৌরবময় যাত্রা

Historical Image
ঐতিহাসিক মুহূর্ত

আমাদের গর্বিত অতীত

প্রতিষ্ঠার পর থেকে

শিক্ষা মানুষ গড়ার সর্বোত্তম হাতিয়ার এবং শিক্ষা সমাজ পরিবর্তনেরও বলিষ্ঠ হাতিয়ার। দুনিয়া ও আখেরাতের সফলতার সর্বোত্তম শিক্ষা হচ্ছে দ্বীনি শিক্ষা। আল্লাহ প্রদত্ত ধর্ম, দ্বীন ইসলাম হল একমাত্র সত্য ধর্ম। এই চিরসত্য ও কল্যাণের পথে দিক-নির্দেশক হিসেবে আল্লাহ তা’আলা অগণিত নবী-রাসূল পাঠিয়েছেন। তাদের শিক্ষায় প্রতিটি জাতি হয়েছে সু-শিক্ষিত ও সফল,এই ধারা টিকিয়ে রাখতে এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী “একটি বাক্য হলেও অন্যের কাছে পৌঁছে দেওয়া” এই কথা বাস্তবায়নের লক্ষ্যে বিশিষ্ঠ গবেষক ও লেখক আল্লামা হযরত মাওলানা মুফতী মাহদি বিন মাহমুদ দামাতবারকাতুহুমের উদ্যোগে ০৬ -আগষ্ট- ২০২২ ইং রোজ : শনিবার প্রতিষ্ঠা লাভ করে মারকাযুল ইরশাদ আত-তালিমী মাদরাসা। ‍যিনি বর্তমানে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও মহা-পরিচালক। খতিব;দারুস সালাম কমপ্লেক্স চাঁদপুর।


সূচনা লগ্ন থেকে আল্লাহর রহমতে এক ঝাঁক তরূণ আলেমের সমন্বিত প্রচেষ্টা, হক্কানি উলামায়ে কেরামের দোয়া,পরামর্শ ও এশিয়া মহা-দেশের বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম দেওবন্দের সাবেক ম্ঈুনে মুফতী ও আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বরুড়া কুমিল্লা’র শিক্ষা সচিব ও প্রধান মুফতী আল্লামা হযরত মাওলানা মুফতী সালমান সাহেব দামাতবারকাতুহুমের পৃষ্ঠপোষকতায় সুচারুরূপে পরিচালিত হয়ে আসছে প্রতিষ্ঠানটি । আল্লাহ তায়ালা আমাদেরকে সদা সর্বদা দ্বীনি খিদমতে নিবেদিত থাকার তাওফিক দান করুণন। আল্লাহুম্মা আমীন।

আরও জানতে চান?

আমাদের গ্যালারিতে আরও ছবি এবং স্মৃতিচারণ দেখুন